1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিয়ে আশার আলো দেখছে বিএনপি

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭৩ Time View

স্টাফ রিপোর্টার:; সংলাপের মাধ্যমে সকল রাজনৈতিক দলের কাছে পরামর্শ নিয়ে নিরপেক্ষ ও আস্থাশীল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা করছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রত্যাশা হচ্ছে একটি নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশন যা সরকারের খাঁচায় বন্দি পাখি হবে না। যা সত্যিকার অর্থে সাংবিধানিক প্রতিষ্ঠান হবে।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা আমা করছি রাষ্ট্রপতি এমন ইসি গঠনে উদ্যোগ নেবেন যে কমিশন সরকারের রক্তচক্ষু উপক্ষো করে ভোটগ্রহণ নিশ্চিত করবে।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে বিএনপির আলোচনার মূল ভিত্তি হবে ইসি গঠনে খালেদা জিয়ার দেওয়া ১৩ দফা প্রস্তাব।

তিনি বলেন, সংকুচিত গণতন্ত্রের পরিসর বাড়ানোর জন্যই নাসিক নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ। নারায়ণগঞ্জবাসী ভোটারবিহীন সরকারের ধারাবাহিক দুঃশাসনের বিরুদ্ধে ও মানুষের ভোটাধিকার হরণের জবাব দিতে প্রস্তুত হয়ে আছে।

বিএনপির এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, নাসিক নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেলেও সন্ত্রাসীরা তাদের সহিংস ভঙ্গি প্রদর্শণের নানা আলামত ফুটে উঠছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার বাদিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিএনপি এর আগেও বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তৎপরতা নেই। তাই নাসিক নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে ভোটাররা যদি ভোটের দিন নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লক্ষাধিক ভোটে বিজয়ী হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, কাজী আবুল বাশার, বাবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com