1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিএনপির লিফলেট বিতরণ

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ Time View

স্টাফ রিপোর্টার::

সরকারের পদত্যাগ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেলের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা সদরে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সদস্য আখলুল করিম, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, রাসেল বক্স, সদস্য আশরাফুল হক সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদসহ বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com