1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সিলেটের উন্নয়নে ২৫ কোটি টাকা অনুদান দেব ভারত

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা ও পরিবেশ উন্নয়নের জন্য গৃহীত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে প্রায় ২৫ কোটি টাকার একটি অনুদান চুক্তি সাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউজে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল হক এবং ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা চুক্তিতে সাক্ষর করেন। এসময় উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উন্নয়ন প্রকল্পগুলো হলো- একটি কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ, একটি ক্লিনিক নির্মাণ ও ধোপাদিঘীরপাড়ে ওয়াক ওয়ে নির্মাণ।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা বলেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ভারত সরকার সবসময় এ ধারাবাহিকতা বজায় রাখতে চায়।

জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, এ ইস্যুতে সবসময় দুই দেশ একসাথে কাজ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com