1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

সিলেটে ভোজনবাড়ি রেস্টুরেন্টে ভাংচুর

  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১৮
  • ২৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটে শহরের জিন্দাবাজারস্থ ‘ভোজনবাড়ি’ রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একদল স্বেচ্ছাসেবক লীগ কর্মী জিন্দাবাজার পয়েন্ট থেকে মিছিল নিয়ে এসে হঠাৎ করেই ভোজনবাড়ি রেস্টুরেন্টে ভাংচুর চালায়। ভাংচুর চলাকালে এলাকায় আতঙ্ক দেখা দেয়। এসময় অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।

সূত্রে জানা যায়, ভোজনবাড়ির মালিকপক্ষের একজন আত্মীয় লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘কটূক্তি’ করেন। এর জের ধরেই এ ভাঙচুর চালানো হয় বলে জানায় সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ভোজনবাড়ি রেস্টুরেন্টের এক কর্মচারী বলেন, আমরা সবাই তখন কাজে ব্যাস্তু ছিলাম। হটাৎ করেই একদল যুবক মিছিল নিয়ে এসে এবং হাতে হকিস্টিক ও ইট পাটকেল দিয়ে ভাঙচুর চালিয়ে চলে যায়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। সম্ভবত কোন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই এ ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com