1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

৬৮ বছর কারাভোগের পর মুক্তি

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৬৮ বছর ধরে কারাগারে বন্দি থেকে অবশেষে মুক্তি পেয়েছেন জো লিগন নামে ৮৩ বছর বয়সী এক ব্যক্তি। তিনি কিশোর অপরাধী হিসেবে কারাগারে যান ১৫ বছর বয়সে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি পেনিসেলভেনিয়ার একটি আদালত থেকে জো লিগন মুক্তি পেয়েছেন। তাকে বিবেচনা করা হচ্ছে দেশটির সবচেয়ে বয়স্ক ও দীর্ঘদিন জেলে থাকা কিশোর অপরাধী।

১৯৫৩ সালে ফেব্রুয়ারিতে যখন গ্রেফতার হয়ে কারাগারে যান, তখন জো লিগনের বয়স ছিল ১৫ বছর। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। ফিলডেলফিয়ায় ডাকাতি ও ছুরিকাঘাতের এক মামলায় ফেঁসেছিলেন তিনি। ওই ঘটনায় ছয়জন আহত ও দুইজন নিহত হন।

ওই সময় লিগনের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়। তিনি ছুরিকাঘাতের কথা স্বীকারও করেন।

এর আগে প্যারোলে মুক্তির সুযোগ পেয়েও নেননি লিগন। তিনি বলেছেন, আমি এখন বড় হয়েছি।

আমি আর বাচ্চা নই। শুধু আমি বড় মানুষই নই, আমি একজন বৃদ্ধ এবং প্রতিদিন বড় হয়ে যাচ্ছি।

লিগনের আইনজীবী ব্র্যাডলি ব্রিজ বলছিলেন, যে শিশুটি ১৯৫৩ সালে অপরাধ করেছিল সে আর নেই। ২০২১ সালে জেল থেকে বের হয়েছে ৮৩ বছর বয়সী একজন মানুষ। যে বড় হয়েছে, বদলে গেছে।

এখন আর হুমকি নয়। সমাজের যে ক্ষতি তিনি করেছেন তা শোধ হয়েছে। এখন জীবনের শেষ বছরগুলো স্বাধীনভাবে কাটাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com