1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অন্তত ভালো কথার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইসলাম স্বভাবতই সুন্দর। সুন্দরের কথা বলে। সুন্দরের দিকে আহ্বান করে। ভালো কথার দরুন বান্দার গুনাহ মাপ হয়, তার মর্যাদা বৃদ্ধি পায়। ভালো কথা বলা মুমিনের ভূষণ।  আল্লাহ তাআলা মানুষকে বাকশক্তি দিয়েছেন নিজের মনের ভাব প্রকাশের জন্য। তবে মানুষ স্বভাবত তার মুখ দিয়ে প্রতিদিন নানা কথা বলে থাকে। ভালো কথা, মন্দ কথা। কথার গুণে মানুষ যেমন প্রসংশিত হয়, আবার কথার দোষে মানুষ নিন্দিত হয়। ভালো কথা যেমন জান্নাতের পথ দেখায়, তেমনি মন্দ কথা জাহান্নামের পথে নিয়ে যায়।

ভালো কথার পরিচয় : সালিহ আল উসাইমিন (রহ.) বলেন, আল-কালিমু তায়্যিব তথা ভালো কথা দুভাগে বিভক্ত। এক. প্রত্যক্ষ ভালো কথা। হাদিসের ভাষ্যমতে, লা ইলাহা ইল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ারা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআন তিলাওয়াত প্রভৃতি প্রত্যক্ষ ভালো কথার অন্তর্ভুক্ত। দুই. পরোক্ষ ভালো কথা। তা যেকোনো ভালো কথাকে অন্তর্ভুক্ত। (শারহু রিয়াদিস সালিহিন, ১/২৯০)

 

ইবনু মাসউদ (রা.) বলেন, ‘কোনো বান্দা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার পড়ে—তখন একজন ফেরেশতা তা তার ডানায় করে আসমানে নিয়ে যায়। যখন সে ফেরেশতা কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে অতিক্রম করে তখন তারা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। এভাবে জমিন থেকে আগত ফেরেশতাটি তা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায়। ’ (তাফসিরে ইবনে কাসির, ৬/৫৩৭)

ভালো কথা ‍মুমিনের বৈশিষ্ট্য : ভালো কথা অন্তরে প্রশান্ত করে। দিল থেকে দুশ্চিন্তা দূর করে। মনে এনে দেয় প্রফুল্লতা। ভালো কথা বলতে পারা হেদায়তের লক্ষণ। যেমন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারা পথপ্রদর্শিত হয়েছিল সৎবাক্যের (কালিমায়ে তাওহিদের) দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথপানে।’( সুরা হাজ্জ, আয়ত নং ২৪)

ভালো কথা সদকা : যেকোনো ভালো কথা এবং ভালো কাজ সদকার সমতুল্য। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, ‘ভালো কথা সদকা। ’ (সহিহ বুখারি, হাদিস : ২৯৮৯)

 

সালিহ আল উসাইমিন (রহ.) বলেন, সদকাটা শুধু সম্পদের সঙ্গে নির্দিষ্ট না। ব্যাপকার্থে এটি যেসব কাজ আল্লাহর নিকটবর্তী করে—তার সব কিছুকে শামিল করে। (শারহু রিয়াদিস সালিহিন : ১/২৯০)

ভালো কথা ঈমানের অঙ্গ : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের ওপর ঈমান আনে সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের ওপর ঈমান আনে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের ওপর ঈমান আনে সে যেন ভালো কথা বলে অথবা নীরবতা অবলম্বন করে। ’ (বুখারি, হাদিস নং ৬১২০)

ভালো কথা পাপ মার্জনাকারী : হানি ইবনু ইয়াজিদ (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ‘পাপ মোচনের অন্যতম মাধ্যম হলো, বেশি বেশি সালাম দেওয়া এবং ভালো কথা বলা। ’ (তিবরানি : ২২/১৮০)

 

জাহান্নাম থেকে মুক্তি দেয় : আদি ইবনু হাতিম (রা.) বলেন, একদা রাসুল (সা.) জাহান্নাম নিয়ে আলোচনা করলেন। এরপর তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং এক অস্বস্তির ভাব প্রকাশ করলেন আর বললেন, তোমরা নিজদের জাহান্নাম থেকে রক্ষা কোরো। এরপর তিনি আবার মুখ ফিরিয়ে নিলেন এবং এক অস্বস্তির ভাব প্রকাশ করলেন। অতঃপর বললেন, ‘তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কোরো, যদিও তা এক টুকরা খেজুরের বিনিময়ে হয়। আর যে ব্যক্তির একটুকুও সমার্থ্য নেই, তাহলে সে যেন অন্তত ভালো কথা দিয়ে জাহান্নাম থেকে আত্মরক্ষা করে। ’ (সহিহ মুসলিম , হাদিস : ১৬৮৯)

ভালো কথা মর্যাদা বৃদ্ধি করে : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয় বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টির এমন কথা ফেলে—তার দ্বারা আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। আবার কখনো কখনো বান্দা আল্লাহর অসন্তুষ্টির এমন কথা বলে ফেলে—যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই, অথচ সে কথার পরিণতিতে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪৭৮)

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com