1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

অবাস্তব বাজেট: এরশাদ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৪১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে কল্পলোকের অবাস্তব বাজেট বলে অভিহিত করেছন।

বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন জাপার চেয়ারম্যান।

তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বাস্তবতার সঙ্গে এই বাজেটের কোনো মিল নেই। এই বাজেট হয়েছে ঘাটতির রেকর্ড করা বাজেট। এই বাজেট দিয়ে মনোতুষ্টি করা গেলেও সাবির্কভাবে দেশের কল্যাণ হবে না।

তিনি বলেন, জনগণের করের টাকায় ঋণের নামে লুটপাট হওয়া ব্যাংকগুলোর ঘাটতি পূরণ কারার কথা বলা হয়েছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, এই বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগে উৎসাহ দেয়ার কোনো বিষয় নেই। সুশাসন প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ বা দিকনির্দেশনাও নেই এই বাজেটে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের তুষ্ট করার জন্যই এই বাজেট প্রনয়ণ করা হয়েছে। এ বাজেট বাস্তবের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমাদের দেশের ভোটাররা অনেক সচেতন। বিশাল অঙ্কের ঘাটতি বাজেট দিয়ে তাদের তুষ্ট করা যাবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com