1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অস্ট্রিয়ায় নেকাব পরতে পারবেন না মুসলিম নারীরা

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৩০৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
অস্ট্রিয়ায় মুসলিম নারীদের জন্য নেকাব ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। দেশটির পার্লামেন্টে পাস হওয়া এ বিষয়ক আইন রোববার থেকে কার্যকর হয়।

এ বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী মুখমণ্ডলের পুরোটাই খোলা রাখতে হবে মুসলিম নারীদের। ‘অস্ট্রিয়ার মূল্যবোধ রক্ষা’র স্বার্থেই এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে সবাইকে।

সিদ্ধান্তটি কার্যকরে এমন সময় বেছে নিলো সরকার যখন দেশটির প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। ধারণা করা হচ্ছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য নির্বাচনে উগ্র ডানপন্থি দলগুলোর সমর্থন আদায় করতেই এমন পদক্ষেপ নিয়েছে ক্ষমতাসীন দল। তবে শুধু নেকাব নয়, মেডিকেল মাস্ক ও সং সাজতে ব্যবহৃত মুখোশ ব্যবহারেরর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটিতে।

এদিকে সরকারের এমন সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অস্ট্রিয়ায় বসবাসরত মুসলিম সমাজ ও মানবাধিকার সংস্থাগুলো। এমন নীতিকে বৈষম্যমূলক হিসেবেও অভিহিত করছেন তারা। শঙ্কার কথা জানিয়েছেন অস্ট্রিয়ার পর্যটন ব্যবসায়ীরাও। তাদের ধারণা, এমন নীতির ফলে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় দেশগুলো থেকে পর্যটকের পরিমাণ কমে যেতে পারে।

অবশ্য ইউরোপে মুসলিম সমাজের প্রতি এমন বিদ্বেষমূলক আচরণ অস্ট্রিয়াতেই প্রথম নয়। ফ্রান্স ও বেলজিয়াম ২০১১ সাল থেকেই বোরকা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। একই রকম একটি আইন নেদারল্যান্ডসের পার্লামেন্টে পাস হওয়ার অপেক্ষায়। সূত্র: যমুনা টিভি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com