1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা দল থেকে বহিস্কার

  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ৪১৩ Time View

স্টাফ রিপোর্টার:; আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থীদের সাময়িক বহিষ্কার করেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা বহাল রেখেছেন তাদের দল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
জানতে চাইলে মাহবুবউল আলম হানিফ বলেন, এ ঘোষণার মাধ্যমে আমরা জেলা ও মহানগর কমিটিকে আমাদের সিদ্ধান্ত জানালাম। তারা দলের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থীকে মৌখিকভাবে কেন্দ্রের এ সিদ্ধান্ত জানিয়ে দেবে। সঠিক কতজনকে বহিষ্কার করা হল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছেন, তারা সবাই এর আওতায় পড়বেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদন ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com