1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

আবগারি শল্ক প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৩২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ব্যাংক আমানতের উপর আবগারি শল্ক প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, আবগারি শুল্ক নিয়ে সরকারের উচ্চমহলে চিন্তাভাবনা চলছে। একটি গ্রহণযোগ্য সমাধান আসবে বলে আশা করি। তিনি বলেন, আবগারি শুল্ক ১৯৪৭ সাল থেকে চলে আসছে। আগে কম থাকলেও এখন বেড়েছে। সাংসদেরা যেসব প্রস্তাব দিচ্ছেন, সেগুলো অর্থ মন্ত্রণালয় গুরুত্বসহকারে বিবেচনা করবে। বাজেট যখন পাস হবে তখন প্রতিটি বিষয় আবার পর্যালোচনা করা হবে বলে মন্তব্য করেন তিনি। গত ১লা জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। এরপর আবাগারি শুল্ক, সারচার্জসহ কয়েকটি বিষয় নিয়ে সমালোচনার ঝড় উঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com