1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:

আব্দুস সোবহান ফাউন্ডেশনের উদ্যাগে ত্রাণ বিতরণ

  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৩৭ Time View

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক আব্দুস সোবহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছালিক এম সোবহান ও তাঁর পরিবারের অর্থায়নে পৌরসভার হবিবপুর পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, মাঝ পাড়া, শাহপুর, বাসুদেব বাড়ি মৎস্য হাটি,দিঘিরপাড়, ইকড়ছই, এবং পূর্ব ভবানীপুর এলাকার বন্যা ক্ষতিগ্রস্থ ৪৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ এবং ১কেজি আলু সহ মোট ১২ কেজি ওজনের খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করা হয়। এসময় তাঁর পরিবারের সদস্য মতিউর রহমান, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,সাংবাদিক অমিত দেব,

সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন,সমাজকর্মী শশী কান্ত গোপ, অসিম গোপ, ময়ূক ভট্টাচার্য, গৌরব দে প্রমুখ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের উদ্যাগে ইতোপূর্বে পৌর এলাকার আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন এলাকায় আরো ৪০০ খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করা হয় ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com