1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আটক কামরুল ইসলাম দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মধুপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে। অপরদিকে নিহত দুই শিশু হলো- মোহাদ্দিছ মিয়া (৭) ও তুলনা আক্তার (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই শুক্রবার বিকেলে ছেলে মোহাদ্দিছ মিয়া ও মেয়ে তুলনা আক্তারকে নিয়ে বাড়ির বাইরে যান কামরুল ইসলাম। এরপর থেকে তিনি ও দুই সন্তান নিখোঁজ ছিলেন। গত ১০ আগস্ট সোমবার রাতে তিনি বাড়িতে একাই ফিরে আসেন। পরে গতকাল (১১ আগস্ট) সিলেট- সুনামগঞ্জের শান্তিগঞ্জের রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেই মরদেহ নিখোঁজ তুলনার বলে শনাক্ত করা হয়।

এ ঘটনার পর বুধবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের দিরাই রাস্তায় আরেক শিশু অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেটি নিখোঁজ মুহাদ্দিস মরদেহ বলে পুলিশ শনাক্ত করে। এ ঘটনায় সন্দেহজনকভাবে শিশুদের বাবাকে আটক করে পুলিশ।

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সুজন সরকার জানান, পারিবারিক কলহের জেরে কামরুল ইসলাম দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে। নিহত দুই শিশুর মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র-জাগোনিউজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com