1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

আল্লাহর আনুগত্যে মুমিন যেসব পুরস্কার লাভ করবে

  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২১৮ Time View

দ্বিন পালনেই মুমিনের কল্যাণ ও সাফল্য নিহিত। দ্বিন পালনের অর্থ হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করা। আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য ঈমানের দাবি। ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর অনুগত হও ও রাসুলের অনুগত হও যদি তোমরা মুমিন হয়ে থাকো।’ (সুরা : আনফাল, আয়াত : ০১)।
নিম্নে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের কয়েকটি পুরস্কার তুলে ধরা হলো—

 

১. আল্লাহর অনুগ্রহ লাভ : অনুগত বান্দার প্রতি আছে আল্লাহর বিশেষ অনুগ্রহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো, যেন তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। ’( সুরা : আলে ইমরান, আয়াত : ১৩২)

২. আল্লাহর ভালোবাসা লাভ : আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাঁর আনুগত্য করে। মহান আল্লাহ বলেন, ‘আপনি বলুন, তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসুলের। যদি তারা বিমুখ হয় তবে আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)
৩ . আল্লাহর দয়া লাভ : অনুগত বান্দাদের আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাঁর প্রিয় ও দয়াপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। ইরশাদ হয়েছে, ‘আর যদি কেউ আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে সে নবী, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্মপরায়ণ—যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী।’ (সুরা : নিসা, আয়াত : ৬৯)

 

৪. উভয় জগতে সাফল্য লাভ : আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য মানুষের উভয় জগতের সাফল্য নিশ্চিত করতে পারে। আল্লাহ বলেন, ‘আর যে ব্যক্তি আল্লাহর হুকুম ও তাঁর রাসুলের হুকুম মান্য করবে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে।’ (সুরা : আহজাব, আয়াত : ৭১)

৫. জান্নাত লাভ : চূড়ান্ত পুরস্কার হিসেবে অনুগত বান্দা চিরসুখের জান্নাত লাভ করবে। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আদেশমতো চলে, তিনি তাকে জান্নাতগুলোতে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। ’ (সুরা : নিসা, আয়াত : ১৩)

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com