1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ইসরাইলের হামলায় একদিনেই নিহত ৪২ ফিলিস্তিনি

  • Update Time : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৪১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফিলস্তিনের মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে গাজা। আর টানা হামলায় ইতোমধ্যে ২০০’র বেশি মানুষ মারা গেছেন। যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

এদিকে টানা অষ্টম দিনের মতো গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। তাদের হামলায় রোববার (১৬ মে) একদিনেই সর্বোচ্চ ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মধ্যে ১৬ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। খবর আল জাজিরা ও বিবিসি’র।

এর মধ্য দিয়ে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০০। যার মধ্যে ৫৫ শিশু ও ৩৪ জন নারী রয়েছেন। এ পর্যন্ত আহত হয়েছে ১ হাজার ২৩০ জন। এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার ইসরায়েলের চালানো বিমান হামলায় কমপক্ষে দুটি আবাসিক ভবন ভূপাতিত হয়।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে গেল এক সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানকে লক্ষ্য করে কমপক্ষে ৩ হাজার রকেট ছুড়েছে হামাস। হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ১০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। তার মধ্যে ২ জন শিশু রয়েছে।

স্থানীয় সময় সোমবারও দক্ষিণ ইসরায়েলের দক্ষিণ অংশকে লক্ষ্য করে রকেট ছুড়ে হাসাম। আর এদিন গাজা সিটির বিভিন্ন স্থানে ৫৫ বার বিমান হামলা চালায় ইসরায়েল। এপি’র সাংবাদিকদের মতে যা ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি ভয়াবহ। এই হামলায় পুরো গাজা শহর উত্তর থেকে দক্ষিণে কেঁপে ওঠে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অবিলম্বে এই হামলা বন্ধের আহব্বান জানিয়েছেন। নতুবা এই সংঘাত বিভিন্ন দেশ ও গ্রুপের অংশগ্রহণে নিয়ন্ত্রণহীন রূপ নিতে পারে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবারও এই হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইনের জানিয়েছেন তার প্রশাসন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির জন্য কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com