1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

‘ইসির অধীনেই নির্বাচন, সরকার থাকবে সহায়ক ভূমিকায়’

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ৩৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোার ডটকম ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই হবে। আর সরকার শুধু সহায়ক ভূমিকা পালন করবে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গৌরীপুর-গোমতী সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, সেনাবাহিনী তাদের নির্ধারিত ভূমিকা পালন করবে।

সেতুমন্ত্রী বলেন, গোমতী, মৌটুপি, শিবপুর ও হাদিরখাল এ চারটি সেতু আগামী জুলাই মাসে চালু হবে। সেতুগুলো চালু হলে লোকজন কম সময়ে ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা যাতায়াত করতে পারবেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসনের এমপি আমীর হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়াসহ তিতাস ও দাউদকান্দি উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com