1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ঋণখেলাপির আইনি অধিকার থাকতে পারে না: হাইকোর্ট

  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঋণখেলাপি ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করেছেন হাইকোর্ট।পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ঋণখেলাপি মহিউদ্দিন সিদ্দিকীর রিট আবেদনও হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।আদালতে মহিউদ্দিন সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী রেজাউল হোসাইন মোরশেদ। তিনি শুনানিতে বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে মহিউদ্দিন সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারছেন না। এতে তার আইনি অধিকার খর্ব হচ্ছে।তখন আদালত বলেন, ঋণখেলাপির কোনো আইনি অধিকার থাকতে পারে না। নির্বাচনে অংশগ্রহণে যখন এতই ইচ্ছা, তাহলে নির্ধারিত সময়ের আইনে ঋণ পরিশোধ করা উচিত ছিল।আদালত বলেন, ছোট হোক বড় হোক আইন সবার জন্য সমান। একজনের জন্য আইনের ভুল ব্যাখ্যা দিতে পারি না। পরে আদালত মহিউদ্দিন সিদ্দিকীর রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন।আগামী ১১ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এই নির্বাচনে অত্র ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন মহিউদ্দিন সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপি হওয়ায় ২৫ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করে দেন জেলা নির্বাচন কমিশনার ও নির্বাচনী আপিল কর্তৃপক্ষের কার্যালয়। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মহিউদ্দিন সিদ্দিকী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com