1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

এই মুহূর্তে সরকার অর্থনৈতিক চাপে আছে : পরিকল্পনামন্ত্রী

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে। এই চাপ ধীরে ধীরে কমে আসছে। একটি মহল চাইছিল যেন চাপ না কমে। তারা শেখ হাসিনাকে সরাতে চায়। শেখ হাসিনা দেশের মানুষের ভোটে সরকার প্রধান। তাঁকে সরানোর ক্ষমতা দেশের জনগণ ছাড়া আর কারো নেই। তিনি বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মর্যাদা বাড়ানোর জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন আছে।

রোববার বেলা ১১ টায় সুনামগঞ্জ বিজিবির ২৮ ব্যাটেলিয়নের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। দেশে চালের পর্যাপ্ত মজুতের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোগ্যপণ্য দেশের মানুষের প্রয়োজন, যখন যা লাগবে বিদেশ থেকে আমদানি করা হবে।

অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্সহ বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন ও সিলেট সদর দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com