1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

কবি শ্যামসুন্দর দে রাধেশ্যাম’র কবিতায় ভাষা ও ভাবের প্রাধান্য আছে : ড. আবুল ফতেহ ফাত্তাহ

  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৭৪৭ Time View

কবি শ্যামসুন্দর দে রাধেশ্যাম এর ১০ম গ্রন্থ’ ‘প্রান্তিক প্রহরী’র পাঠোন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই কাব্যগ্রন্থ ‘প্রান্তিক প্রহরী’র পাঠোন্মোচন অনুষ্ঠিত হয়।

কবি মাসুক ইবনে আনিসের সভাপতিত্বে ও কবি মেকদাদ মেঘের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মদন মোহন বিশ্ববিদ্যাল কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ কবি ও শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, কবি শ্যামসুন্দর দে রাধেশ্যাম এর কবিতায় ভাষা ও ভাবের প্রাধান্য আছে। কবিতায় আত্মাধিক দর্শন ও সৃজনশীলতায় ভিন্ন মাত্রা প্রদর্শিত হয়। তাঁর গীতি কবিতাগুলোও আধ্যাত্মিকতার পরিচয় বহণ করে।
অতিথিরা আরো বলেন, দীর্ঘ বিরতির পর তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ “প্রান্তিক প্রহরী” বের হয়েছে স্বকীয়তায় ও সগৌরবে। কবিতাগুলো সময়োত্তীর্ণতা থেকে পাঠে ও পঠনে, ধ্যানে ও ধন্যে একবিংশ শতাব্দীতে দশকোত্তীর্ণ হবে সকলের কাব্য বিবেচনায়। সাফল্যের দ্বারপ্রান্তে পৌছাবে সদ্যজাত “প্রান্তিক প্রহরী” কাব্যগ্রন্থখানি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক বিশিষ্ট কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন, কবি ফজলুর রহমান বাবুল, প্রাবন্ধিক আজির হাসিব, চিত্রশিল্পী অনীক দে জয়, জাহেদ আলী, সালমান বাছিত প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com