1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:

করোনায় শনাক্ত ৬৯ জন, মৃত্যু একজনের

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২০ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। যা আগের দিন  ছিল শূন্য দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭৪৭ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৮১টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ২১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯২ জন এবং নারী ১০ হাজার ৫২৮ জন। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে মারা যান তিনি।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১ জন,  খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে ৩ জন, এবং সিলেট বিভাগে ৭ জন রোগী শনাক্ত হয়েছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com