1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় ভারত

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতে করোনাভাইরাস সংক্রমণ ও দৈনিক মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ছাড়িয়েছে। আর এর ফলে মোট আক্রান্ত ছাড়াল ৪৫ লাখ, যা বিশ্বের মধ্যে দ্বিতীয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজার ৫৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন। বিশ্বে এটি দ্বিতীয়। ভারতের উপরে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৩ লাখ ৯৬ হাজার।

আর ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ২০৯ জন।  এ নিয়ে দেশটিতে মোট ৭৬ হাজার ২৭১ জনের প্রাণ গেল করোনায়। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে ২৮ হাজার ২৮২ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৮ হাজার ছাড়িয়েছে।

ভারতে আমেরিকা ও ব্রাজিলের চেয়ে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে প্রায় তিন গুণ হারে। সংক্রমণ হারও আট শতাংশের উপরেই রয়েছে। দেশটির এই ধারা গত প্রায় এক মাস ধরে অব্যাহত আছে।

দেশটিতে দৈনিক আক্রান্ত বৃদ্ধিতে এগিয়ে তিনটি রাজ্য- মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২৩ হাজার, অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ও কর্নাটকে ৯ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে।

তবে আক্রান্তের বিপরীতে এখনও পর্যন্ত দেশটিতে মোট ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। যা ভারতের মোট আক্রান্তের ৭৭.৬৫ শতাংশ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮ হাজার ১৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ২৭৬ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৭৭০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com