1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৪৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দ্বীপরাষ্ট্র কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। হেলিকপ্টারটি হোলহগুইন প্রদেশ থেকে গুয়ানতানামো প্রদেশে যাওয়ার পথে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতির বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার হেলিকপ্টারটি গন্তব্যের উদ্দেশে রওয়ান হওয়ার পর পাহাড়ে ধাক্কা লেগে বিধ্বস্ত হলে পাঁচ আরোহীর সবাই নিহত হন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানালেও  তাতে এ নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য এবং হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃতদের পরিচয় জানানো হয়নি।

কিউবায় সবশেষ ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল ২০১৮ সালে মে মাসে। হাভানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১২ জন নিহত হন। ভাগ্যক্রমে শুধু একজন যাত্রী বেঁচে গিয়েছিলেন।

পরে এ নিয়ে দেশটির সরকার একটি তদন্ত কমিশন গঠন করে। তদন্দ শেষে জানা যায়, বিমানের ওজন এবং মধ্যাকর্ষণ কেন্দ্রের ত্রুটির কারণেই যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

এর আগে ২০১৭ সালের এপ্রিলের পশ্চিমাঞ্চলের আর্টেমিসার পার্বত্য এলাকায় রাশিয়ার তৈরি একটি বিমান দুর্ঘটনায় কিউবার সামরিক বাহিনীর আজ জন্য সদস্য মারা গিয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com