1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্য আটক

  • Update Time : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রদানের মাধ্যমে অর্থ আদায়কারী প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটক প্রতারক চক্রের ওই সদস্যের নাম মো. রানা হোসেন (২০)। তার কাছ থেকে চারটি সিম কার্ড, দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪’র একটি বিশেষ দল রানাকে আটক করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা প্রশ্নফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

র‌্যাব আরো জানায়, এই চক্রটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ ম্যাধ্যমের নানা অ্যাপস ব্যবহার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে থাকে।

চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রটি বিভিন্ন ধরণের প্রতারণামূলক কার্যক্রমে লিপ্ত ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com