1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

কী কারণে ফেসবুক ব্যবহারে বিপত্তি

  • Update Time : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১০০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ত::

বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। শুক্রবার (২৬ মার্চ) দুপুরের পর থেকে এই সমস্যা চলছে। তবে বিশ্বের কোথাও ফেসবুক বা মেসেঞ্জার ডাউন থাকার তথ্য নেই।

ধারণা করা হচ্ছে, গুজব ছড়ানো এবং উস্কানি দেওয়ার অপচেষ্টা ঠেকাতে ফেসবুক ডাউন রাখা হয়েছে। যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন থেকে এ বিষয়ে কোনো মন্তব্য শোনা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমটি ডাউন রাখার বিষয়ে কোনো পূর্ব ঘোষণাও আসেনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ফেসবুকে উস্কানি ছড়ানো হতে পারে বলে আশঙ্কা রয়েছে। ঢাকার মতিঝিল ও বায়তুল মোকাররম মসজিদ, সুনামগঞ্জের শাল্লা, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক গুজব সৃষ্টির মাধ্যমে ঘটানো নাশকতায় তা আরও প্রকট হয়।

আগের দিনের মতো আজও ফেসবুক চালাতে গিয়ে বিপত্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। এটি স্বাভাবিক না থাকায় পোস্ট দেওয়া, কনটেন্ট আপলোড ও মন্তব্য করার মতো সেবা পাওয়া যাচ্ছে না। এমনকি মেসেঞ্জার সক্রিয় নেই। ইত্তেফাক

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com