1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

কোরআনে বর্নিত এক বাগান মালিকের পরিণতি

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

একটি বাগানের একজন মালিক ছিলেন। লোকটি ছিলেন খুবই আল্লাহভীরু। তিনি বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব-মিসকিনদের দান করতেন। তাঁর মৃত্যুর পর তাঁর তিন ছেলে সেই বাগানের মালিক হলো। তিন ছেলের মধ্যে দুজন ভাবল, তাদের পরিবারের লোকসংখ্যার তুলনায় বাগানের ফসল খুবই কম। ফসলের নির্দিষ্ট অংশ আর গরিব-মিসকিনকে দান করা সম্ভব নয়। ছেলের মধ্যে একজন অবশ্য গরিব-মিসকিনকে দান করতে চাইল। কিন্তু বাকি দুই ছেলে তার কথায় কান দিল না। পরদিন সকালে ভিক্ষুক আসার আগেই তারা ফসল কেটে নেওয়ার প্রতিজ্ঞা করল। প্রতিজ্ঞা করার সময় তারা ইনশা–আল্লাহ (আল্লাহ চাইলে) বলল না। ইনশা–আল্লাহ না বলায় এবং গরিব-মিসকিনকে কিছু না দেওয়ার অপরাধে আল্লাহ তাদের বাগানের ওপর গজব নাজিল করলেন।

তিন ভাই ঘুমিয়ে থাকার অবস্থায় প্রচণ্ড ঝড় বয়ে গেল। এতে বাগানের ফসলের বিরাট ক্ষতি হলো। সকালে তারা ফসল কাটতে যাওয়ার সময় চুপি চুপি বলল, ‘সাবধান, আজ যেন কোনো ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে।’ তারা আসার আগেই ফসল তোলার কাজ শেষ করতে হবে। ভিক্ষুক ও গরিবদের তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছাল।

বাগানে গিয়ে তারা দেখল লণ্ডভণ্ড পরিস্থিতি। সেটা দেখে তারা বলল, ‘মনে হয় আমরা পথ ভুল করে অন্য কোনো বাগানে চলে এসেছি। এটা তো আমাদের বাগান নয়।’ তাদের যে ভাইটি দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিল, সে বলল, ‘তোমাদের বলেছিলাম, আল্লাহর সঙ্গে নাফরমানি কোরো না। ভিক্ষুকদের বঞ্চিত করার ইচ্ছা অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয়। এখনো সময় আছে, গুনাহ থেকে তওবা কর।’

তারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে বলল, ‘হে আমাদের প্রতিপালক! আমরা আপনার মহিমা প্রকাশ করছি। আপনিই মহাশক্তিধর। আপনি আমাদের ক্ষমা করুন। আমরা সীমালঙ্ঘন করে ফেলেছি। ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই।’

পবিত্র কোরআনে আছে, ‘আমি ওদের পরীক্ষা করব, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম সেই বাগানের মালিকদের, যখন ওরা শপথ করে বলেছিল যে ওরা সকালে বাগানের ফল পেড়ে আনবেই কোনো ব্যতিক্রম না করে (ইনশা–আল্লাহ না বলে)। তাই যখন ওরা ঘুমিয়েছিল তখন তোমাদের প্রতিপালকের কাছ থেকে এক বিপর্যয় সেই বাগানে হানা দিল, ফলে তা পুড়ে গিয়ে রাতের আঁধারের মতো কালো হয়ে গেল। সকালে ওরা একে অপরকে ডেকে বলল, যদি ফল তুলতে চাও, তবে সকাল-সকাল বাগানে চলো। তারপর ওরা ফিসফিসিয়ে কথা বলতে বলতে চলল, আজ যেন কোনো মিসকিন বাগানে তোমাদের কাছে ভিড়তে না পারে।

ওরা তাদেরকে ঠেকাতে পারবে এই বিশ্বাসে সকালে বাগানের দিকে গেল। তারপর ওরা যখন বাগানের চেহারা দেখল (তখন) বলল, আমরা তো দিশা হারিয়েছি! না, আমরা তো ঠকে গেছি! ওদের মধ্যে সবচেয়ে ভালো লোকটা বলল, আমি কি তোমাদেরকে আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করতে বলিনি? তখন ওরা বলল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্র মহিমা ঘোষণা করছি, নিঃসন্দেহে আমরা সীমালঙ্ঘন করেছিলাম। তারপর ওরা পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগল। ওরা বলল, হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো সীমালঙ্ঘন করেছিলাম। আশা করি, আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদের আরও ভালো বাগান দেবেন। আমরা আমাদের প্রতিপালকের দিকে মুখ ফেরালাম। শাস্তি এভাবেই আসে, আর পরকালের শাস্তি আরও কঠিন, যদি ওরা জানত!’ (সুরা কলম, আয়াত: ১৭-৩৩)

সৌজন্যে প্রথম আলো

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com