1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ক্যানসার হাসপাতালে আইসিইউতে অবহেলা কেন অবৈধ নয়: হাইকোর্ট

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৩২০ Time View

ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে অবহেলার অভিযোগ ৩০ দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি এই নির্দেশ দেওয়া হয়।

গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি এন ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্ব

ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এ ‘আইসিইউ অন সিকবেড’ শিরোনামে আজ বৃহস্পতিবার একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনার আরজি জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদেশের বিষয়টি জানিয়ে মনোজ কুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, আইসিইউ ইউনিটের যন্ত্রপাতি ব্যবহারে অবহেলা কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যাওয়া পরিচালক অধ্যাপক মো. মোয়াররফ হোসেনের অবসরকালীন ভাতাদি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ক্যানসার নিয়ে গবেষণাকারী একটি আন্তর্জাতিক সংস্থার ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৮ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। প্রতিবছর আরও প্রায় দেড় লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে।

‘ডেইলি স্টার’-এর ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২ বছর আগে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) জন্য আটটি অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর (এআরভি) মেশিন কেনা হয়। আইসিইউর জন্য অতি প্রয়োজনীয় এই যন্ত্রগুলোর প্রত্যেকটি ৭০ লাখ টাকায় কেনা হলেও আশ্চর্যজনকভাবে একবারের জন্যও সেগুলো ব্যবহার করা হয়নি। আইসিইউর ভেতরে এক কোনায় অযত্নে ফেলে রাখা হয়েছে। এখন হাসপাতালটির আইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেই। অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালটিতে একটি কেন্দ্রীয় ব্যবস্থা তিন বছর আগে চালু হলেও ভেন্টিলেটরগুলো এখনো বসানো হয়নি। এর মধ্যে ভেন্টিলেটরগুলোর মাদারবোর্ড চুরি হয়ে গেছে। এতে এ যন্ত্রগুলো এখন পুরোপুরি অকেজো।

য়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ ওই আদেশ দেন।

প্রথম আলো।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com