1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৩৬৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বাসে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতভর অভিযান চালিয়ে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে ফেনি মডেল থানা পুলিশ।

এর আগে রাতে এসআই নুরুদ্দিন মডেল থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করে মামলা করেন।

ওই মামলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার ও জেলা ছাত্রদলের একাংশের ছাত্রদল সভাপতি নাইমউল্লা চৌধুরী পরাগ, ওপর অংশের সভাপতি মেজবাহ উদ্দিনসহ ছাত্রদল-যুবদলের ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী।

তিনি বলেন, ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বাসে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

এর আগে গত বুধবার চট্টগ্রামে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।

ফেনী সদর মডেল থানায় ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এ মামলা করেন ফেনী সদর কোর্ট ইন্সপেক্টর নাজিবুল ইসলাম।

গত শনিবার খালেদা জিয়ার গাড়িবহর ফেনী শহরে প্রবেশের চার কিলোমিটার আগে মোহাম্মদ আলী বাজারে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এ সময় বিএনপির নেতাকর্মীদের বহনকারী গাড়ি এবং বিভিন্ন টিভি চ্যানেল, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালসহ নানান সংস্থার সাংবাদিক বহনকারী অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করা হয়।

হামলায় সাংবাদিকসহ অর্ধশত বিএনপি নেতাকর্মী আহত হন।

বিকাল পৌনে ৫টার দিকে মোহাম্মদ আলী বাজারের ফতেহপুরে ১৫-২০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সড়কে উঠে খালেদা জিয়ার গাড়িবহর আটকে দেয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com