1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

খালেদা জিয়ার চিকিৎসা সিএমএইচ হবে-স্বরাষ্টমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ৩১৯ Time View

নিউজ ডেস্ক: কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দেশের মধ্যে এটি সবচেয়ে সমৃদ্ধ হাসপাতাল। বিএনপি চাইলে বেগম জিয়াকে চিকিৎসার জন্য সিএমএইচ-এ নেয়া হবে।

মঙ্গলবার (১২ জুন) বিএনপি দলীয় প্রধান বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আবেদন করেন। তিন সদস্যর একটি প্রতিনিধি দল সচিবালয়ে এসে এ সংক্রান্ত একটি চিঠি দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

শামীম ইস্কানদার তার আবেদনপত্রে লিখেছেন, ‘আমার বড় বোন নাজিমউদ্দীন রোডের কারাগারে বন্দি রয়েছেন। তিনি বিভিন্ন অসুখে ভুগছেন। কিন্তু কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। ফলে দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। খালেদা জিয়ার ৪ বিশেষজ্ঞ চিকিৎসক কারাগারে স্বাস্থ্য-পরীক্ষা করে উক্ত চিকিৎসকরা জানিয়েছে, তার মাইল্ড স্ট্রোক হয়েছিল। এ ধরনের বিষয় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির পূর্বাভাস বহন করছে’।

সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতাল সাজেস্ট করলে তিনি ওই সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণে অনীহা প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে ওই হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হলে তিনি বিএসএমএমইউতে যাবেন না বলে সাফ জানিয়ে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com