1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে- এম এ মান্নান

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৫৫ Time View

স্টাফ রিপোর্টার-সাবেক পরিকল্পনা মন্ত্রী,পরিকল্পনা মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেছেন গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের চেহারা বদলে দিয়েছে। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মানুষ উন্নয়নের স্বাদ পেয়েছে। তাই দেশের মানুষ বিএনপির বিভ্রান্তিতে বিভ্রান্ত না হয়ে আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় এনেছে। আগামী ১৫ বছরে আরো কি পরিমাণ উন্নয়ন হবে তা ভাবনার চেয়ে বেশি। তিনি বলেন,বাঙালিরা স্বাধীনতার জন্য আওয়ামী লীগ কে সমর্থন জানিয়েছিল এখন উন্নয়নের জন্য আওয়ামী লীগ কে সমর্থন দিচ্ছে আশা করছি এ ধারাবাহিকতা রক্ষা করবে। তিনি সোমবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামবাসীর আয়োজনে তৃতীয় এম এ মান্নান এমপি ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। খাশিলা গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ওসমান কিং ওসমানীনগর কে হারিয়ে চ্যাম্পিয়ান হয় জসিম এফসি। খাশিলা গ্রামের মুরব্বি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইর্শাদ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুহিন আহমদ দুদুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম,কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব খান,শাহজালাল মহাবিদ্যালয় অধ্যক্ষ এম এ মতিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনহার মিয়া,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমুখ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com