1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

গোড়ারগাঁও ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রাথীর সমর্থকদের মধ্যে উত্তেজনা

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০১৬
  • ২৯৮ Time View

সুহেল হাসান:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, মেম্বার প্রার্থী হাবিবুর রহমান অভি (টিউওয়েল) প্রতীক ও তার প্রতিদ্বন্ধী প্রার্থী ছালিক মিয়ার (বৈদ্যুতিক পাকা) প্রতীকের লোকজন ভোট কেন্দ্রে টাকা বিতরনের অভিযোগ আনলে দুপ্রাথীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা জানান,মেম্বার প্রার্থী বর্তমান মেম্বার হাবিবুর রহমান অভি তার প্রতিপক্ষ প্রার্থী ছালিক মিয়ার বিরুদ্ধে কেন্দ্রে টাকা বিতরনের অভিযোগ আনলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবিহিত করেছেন। জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,প্রশাসন তৎপর রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com