1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

গ্রাম পুলিশকে কেন ৪র্থ শ্রেণীর সমান সুবিধা দেয়া হবে না: হাইকার্ট

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৯৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গ্রাম পুলিশকে কেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর সমান সুযোগ সুবিধা দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুলে তাদের বেতন স্কেল কেন স্থানান্তর করে জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আজ রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজিসহ ৩২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে গ্রাম পুলিশের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com