1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর হচ্ছে ন

  • Update Time : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৮১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরে হচ্ছে না। আগামী ২৬ ডিসেম্বর এই ধাপের ভোটগ্রহণ হতে পারে।

আগামী ২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা থাকার কারণে ভোট গ্রহণের এই তারিখ পেছাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার।

আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষার সূচি রয়েছে। ওইদিন চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন রেখেছে ইসি।

বিষয়টি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নজরে এলে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য সিইসিকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

এর পরিপ্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com