1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালাম, মরদেহ আসামের গুয়াহাটি থেকে রাজধানী নয়াদিল্লিতে নেয়া হচ্ছে

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫
  • ৬২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী এপিজে আবদুল কালামের মরদেহ আসামের গুয়াহাটি থেকে রাজধানী নয়াদিল্লিতে নেয়া হচ্ছে। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল শিলংয়ে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিত্সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ।মুম্বই থেকে গুয়াহাটি হয়ে সোমবার সকালেই শিলংয়ে পৌছে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। সন্ধ্যায় আইআইএম-শিলংয়ে ভাষণ দিচ্ছেন তখন। আচমকাই তিনি অসুস্থতা বোধ করেন। মঞ্চে পড়েও যান। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় বেথেনি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি।
হাসপাতালের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আইসিইউতে প্রাক্তন রাষ্ট্রপতিকে রেখে চেষ্টার কোনও ত্রুটি করেননি চিকিত্সকেরা। ছুটে আসেন সেনা হাসপাতালে এবং ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেসের চিকিত্সকেরাও। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। সন্ধে সাতটা পঁয়তাল্লিস মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চিকিত্সকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন রাষ্ট্রপতির। খবর পেয়ে হাসপাতালে চলে যান মেঘালয়ের রাজ্যপাল ভি শনগুমুঘানাথন।
প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেই শেষকৃত্যের দিনক্ষণ স্থির করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com