1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

চাকুরী প্রত্যাশী বেকারদের জন্য সুখবর নিয়ে আসছে ফেসবুক

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭৭ Time View

জগন্নাখপুর টুয়েন্টিফোর ডেস্ব::ফেসবুক নিয়ে আসছে আরও এক নতুন ফিচার। চাকরির সন্ধান মিলবে ফেসবুকেই। পেশাদার দুনিয়ায় এখনও যারা পা রাখেননি তাদের জন্য ‘চাকরির প্রোফাইল’ তৈরি করার কথা ভাবছে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক। অ্যাকাউন্টেই থাকবে সমস্ত তথ্য। নাম, বয়স, ঠিকানা, পড়াশুনার সঙ্গে কর্মজীবনের অভিজ্ঞতার বিবরণ। সব মিলিয়েই তৈরি হবে চাকরির প্রোফাইল।

অবশ্যএখনও ফেসবুকে এই সেটিং রয়েছে যেখানে অ্যাকাউন্ট ব্যবহারকারী অনায়াসেই তার কর্মজীবন নিয়ে তথ্য দিতে পারেন। তবে বিষয়টিকে আরও বিশেষায়িত করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী পেয়ে যাবেন ‘কর্মক্ষেত্রের নোটিফিকেশন’। একজন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারী চাইলেই সেই ‘কর্মক্ষেত্রের নোটিফিকেশন’ দেখতে পারেন আবার চাইলে ‘ইগনোর’ করতে পারেন। ব্যক্তি স্বাতন্ত্র এবং স্বাধীনতাকে প্রাধান্য দিয়েই ফেসবুক নিয়ে আসতে চাইছে ‘জব ফিচার’।

মূলত যাদের লিঙ্কডইন কিংবা মনস্টার ডট কমে প্রোফাইল নেই তারা ফেসবুকেই নিজেদের জব প্রোফাইল বানিয়ে নিতে পারবেন। এমনকি একজন চাকরি প্রার্থী চাকরির জন্য আবেদনও করতে পারেন ফেসবুকের মাধ্যমেই। ফেসবুকের মাধ্যমে আম জনতা কী কী করতে চায়, সেটা দেখতেই একটা পরীক্ষা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছে ফেসবুক কর্তৃপক্ষ। খুব শীঘ্রই এই ফিচার চালু হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com