1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

চুরি হওয়া মোবাইলের অবস্থান ও চোরের ছবি পাঠাবে যে অ্যাপ!

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ১০৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মোবাইল ফোন চুরি হওয়া বা হারিয়ে যাওয়া নিত্যদিনের ঘটনা। হারানো বা চুরি মোবাইল ফোন উদ্ধার খুবই দুরূহ ব্যাপার। তবে এবার চলে এল সমাধান।

মোবাইল বা ডিজিটাল ডিভাইস স্মার্ট হলেই একটি অ্যাপের মাধ্যমে তা খুঁজে পাওয়া যাবে এমন দাবি করছে দেশীয় প্রতিষ্ঠান সফটালজি লিমিটেড।
তাদের উদ্ভাবিত ‘থিফ গার্ড’ অ্যাপ ডিভাইসে চালু থাকলেই সহজে অবস্থান নির্ণয় সম্ভব বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
এক্ষেত্রে ভুল পাসওয়ার্ডে মোবাইল ফোন খোলার চেষ্টা করলে চোরের ছবি চলে যাবে ফোন মালিকের কাছে। তবে এজন্য চালু থাকতে হবে ইন্টারনেট সংযোগ।

অ্যাপের নিরাপত্তা দুর্বলতায় অনেকক্ষেত্রে মোবাইল ফোন গ্রাহকের ব্যক্তিগত তথ্যও বেহাত হতে পারে এমন ঝুঁকিও দেখছেন প্রযুক্তিবিদরা।

 

সফটালজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান জানান, ফোনকে সুরক্ষিত রাখা ছাড়াও পরিবারের সদস্যরা কে কোথায় আছেন বা সঠিক লোকেশনে আছেন কি না তাও জানা যাবে এই অ্যাপে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কোনোভাবে ফোনের সব তথ্য মুছে ফেললে অথবা ইন্টারনেট না থাকলে অ্যাপের এসব সুবিধা মিলবে না। রয়েছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাতের আশঙ্কাও।

প্রেনিউর ল্যাব এর প্রধান নির্বাহী আরিফ নিজামী বলেন, এই অ্যাপে যেহেতু ব্যক্তিগত ডাটা থাকে সেক্ষেত্রে যদি হ্যাক হয় তাহলে বড় সমস্যার মুখোমুখি হতে হবে।

তিনি আরও জানান, ছিনতাই বা হারিয়ে যাওয়ার পর যদি সাথে সাথে ফোনটি বন্ধ করার পর ফ্ল্যাশ করে নতুন অপারেটিং সিস্টেম চালু করলে কিন্তু অ্যাপটি আর কাজ করবে না।

তবে, অ্যাপের পর্যাপ্ত সুরক্ষার দাবি করছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারী ছাড়া অন্য কেউ স্মার্টফোন খোলার চেষ্টা করলে তার ছবিও চলে যাবে ফোনের মালিকের কাছে।

সফটালজি লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার জাকির হোসেন বলেন, ‘ফোনের ডাটা নিরাপত্তার ব্যাপারে আমরা খুব সচেতন, আমাদের টিম এখনও এ বিষয়টি নিয়ে কাজ করছে। আমাদের অ্যাপে মোট ১৩টি ফিচার আছে এরমধ্যে তিনটি অ্যাপ ইন্টারনেটের ওপর নির্ভরশীল।

এই অ্যাপ ছাড়াও গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ এর মাধ্যমেও স্মার্টফোনের অবস্থান খুঁজে পাওয়া সম্ভব।বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com