1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

চেক ডিজঅনারে জেলে পাঠানো সংবিধান পরিপন্থি : রায়ের বিরুদ্ধে আপিল

  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের পরিপন্থি বলে হাইকোর্টের পর্যবেক্ষণ ও এ সংক্রান্ত রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (৫ সেপ্টেম্বর) আবেদন করার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছি। চেম্বার জজ আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ২৮ আগস্ট চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থি বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, কোনো ব্যক্তিকে তার ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থি। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে বন্দি রাখা ব্যক্তিগত স্বাধীনতা হরণের নামান্তর।

চেক ডিজঅনার সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে রোববার (২৮ আগস্ট) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com