1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:

ছাতকে সংঘর্ষে আহত ২০

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২৯৪ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গনিপুর গ্রামের রেজ্জাদ আলী ও সাইদুর রহমানের মধ্যে বাড়ির রাস্তার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে রেজ্জাদ আলী পক্ষ বিরোধকৃত রাস্তায় দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ সাইদুর রহমান এতে বাধা দেয়। এ নিয়ে উভয়রে মধ্যে উত্তপ্ত বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত জুমান আলী, জাকের আলী, কাজী শওকতুর রহমান, কাজী মিসবাহ, কাজী সাদিকুর রহমান ও কাজী দিলদারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এমরান হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com