1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

জগন্নাথপুরসহ সারা দেশে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ২৮৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ আহ্বানের মধ্যে দিয়ে জগন্নাথপুরসহ সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে।
শনিবার সকাল আটটায় দেশব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে। বিকাল চারটা পর্যন্ত চলবে । এ বছর দুই কোটি শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের আওতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন স্থানে স্বাস্থ্য কর্মীরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন। জগন্নাথপুরসহ সারাদেশে
এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র থেকে ক্যাম্পেইন পরিচালনা করছে। এ ছাড়া অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্র থাকার কথা রয়েছে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন ও খেয়াঘাট ইত্যাদি স্থানে বসানো হয়েছে।
এ ছাড়া দুর্গম এলাকার ১২ জেলার ৪৬ উপজেলায় আরো চারদিন কেন্দ্র খোলা থাকবে। যারা বাদ পড়বে তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছউদ্দিন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইনের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আয়োজন চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com