স্টাফ রিপোর্টার-জগন্নাথপুর উপজেলার এইচএসসি পরীক্ষার্থীরা জগন্নাথপুরে বসেই করোনার টিকা দিতে পারবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রচেষ্টায় এ উদ্যাগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,শিক্ষা অধিদপ্তর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার আগেই করোনার টিকা প্রদানের উদ্যাগ নেওয়া হয়।জেলা শহরে গিয়ে এ টিকা নেওয়ার কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর এর প্রচেষ্টায় জগন্নাথপুর উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জগন্নাথপুর উপজেলায় টিকা প্রদানের ব্যবস্হা গ্রহণ করা হয়। শনিবার সকাল থেকে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এ টিকা প্রদান করা হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে বিষয়টি নিশ্চিত করে জানান,শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে এ টিকা প্রদান করতে হবে। তাই উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে আয়োজন করা হয়েছে। এছাড়াও জেলা শহর থেকে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ী করে টিকা আনতে হবে। জগন্নাথপুর উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এ উদ্যাগ নেওয়া হয়েছে।
Leave a Reply