1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

জগন্নাথপুরের তাহির খান লন্ডনের লুটনের মেয়র

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০১৬
  • ৪০৩ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি:: জগন্নাথপুরের কৃতিসন্তান কাউন্সিলর তাহির খান যুক্তরাজ্যের লুটন বারা কাউন্সিলের নতুন দায়িত্ব প্রাপ্ত আরেক ব্রিটিশ বাঙালি লুটন বারা কাউন্সিলের মেয়র।
বুধবার লুটনের মেয়র হিসেবে শুরু করেছেন অফিসিয়াল কার্যক্রম । কথা হয় নতুন এ মেয়র তাহির খানের সঙ্গে । তিনি দায়িত্ব গ্রহণ করে মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করেন । এবং লুটন বারাকে সামগ্রিক উন্নয়নের দ্বারা এগিয়ে নিয়ে যেতে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন ।

লুটনের তরুন এ মেয়র মিঃ তাহির খান
দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ স্বপরিবারে এশহরেই বসবাস করছেন । সেই ষোল বছর বয়স থেকেই ইউথ ও কমিউনিটি ওয়ার্কের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন আজও । কমিউনিটি ওয়াকর্ে লোকাল
গভর্নমেন্টে সিনিয়র মেনেজমেন্টে হয়ে কাজ করেছেন । কাজের স্বীকৃতিও পেয়েছেন স্থানিয় ও জাতীয় পযর্ায় থেকে ।

যুক্তরাজ্যের রাজনৈতিক দল লেবার পার্টির হয়ে ২০০৭ সালে ফাস্ট ইলেকটেড কাউন্সিলর হয়েছিলেন তিনি লুটনের বিসকট ওয়াডর্ থেকে । কাউন্সিলর নিবর্াচিত হয়েছেন ২০১১ , ২০১৫ এবং ২০১৬ সালে হলেন মেয়র ।
এভাবে তাকে আর পিছিয়ে থাকাতে হয়নি ; কমিউনিটির মানুষের ভালোবাসায় ও শ্রদ্ধায় এগিয়ে চলছেন অহর্নিশী । কমিউনিটির মানুষের ভালোবাসায় ও রাজনৈতিক দক্ষতায় তিনি আজ পৌঁছেছেন লুটন বারা কাউন্সিলের শীষের্ ।

উল্লেখ্য লুটনের এ মেয়র কাউন্সিলর তাহির খান লেখাপড়া বেড়ে ওঠা লুটন শহরেই । ইউনিভাসর্িটি অব লুটন থেকে কমিউনিটি ম্যানেজমেন্টের উপর লেখাপড়া করেছেন ।

কমর্ জীবন- কেমডন কাউন্সিলের সিনিয়র ম্যানেজার ।

তাঁর বাংলাদেশের বাড়ি সিলেট বিভাগের সুনামগন্জ জেলার ঐতিহ্যবাহি জগন্নাথপুর উপজেলার পূর্বতিলক গ্রামে । নিজগ্রামে তিলক সরকারি প্রাইমারি বিদ্যালয়ে প্রথম শিক্ষা জীবন শুরু , তারপর নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াকালিন সময়ে ১৯৮২ সালে পরিবারের সঙ্গে লন্ডনে চলে আসা । তারপর যুক্তরাজ্যে চলে লেখাপড়া , সংসার, চাকুরি , অতঃপর রাজনীতি ।
এ নিয়েই আজকের লুটনের মেয়র তাহির খানের সুখের সংসার ।
বাবা ওয়ারিশ খান ও মা মেহেরুন্নেছা খানম । স্ত্রী সুবি-আরা আক্তার লুটনের একটি স্কুলে কমর্রত ।
মেয়র দম্পতি ২ মেয়ে ১ ছেলে নিয়েই ঘরসংসার রাজনীতি চলছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com