1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

জগন্নাথপুরের নলুয়ার হাওরে প্রথমবারের মতো কমবাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৯৯৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে প্রথমবারের মতো কৃষকরা অত্যাধুনিক কমবাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন। এতে তাদের খরচ পড়ছে কম। সময় ও পরিশ্রম সাশ্রয় হওয়ায় কৃষকরা আনন্দিত। কমবাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটলে এক সঙ্গে মাড়াই ও বস্তা ভরা হয়ে যাচ্ছে। প্রতি বিঘা (৩০ শতাংশ) জমির ধান কাটতে মাত্র ২০ মিনিট সময় লাগে। কমবাইন্ড হারবেস্টার মেশিনের মালিককে বিঘা প্রতি ১ হাজার ৫শ টাকা দিচ্ছে হচ্ছে। একটি মেশিন দিয়ে প্রতিদিন প্রায় ৩০ বিঘা জমির ধান কাটা যাচ্ছে। অল্প টাকায় ধান কাটা, মাড়াই ও বস্তা ভরায় কৃষকরা খুশি। উপজেলায় প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন দিয়ে ধান কাটা দেখতে জমিতে উৎসুক কৃষকদের ভিড় পড়ে। নলুয়ার হাওরে প্রথমবারের মতো অত্যাধুনিক এ মেশিন দিয়ে ধান কাটা কাযক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির।এসময় উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামানসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান জানান, সুনামগঞ্জ জেলায় মাত্র দুটি কমবাইন্ড হারভেস্টার মেশিন রয়েছে। এখন একটি মেশিন জগন্নাথপুরের নলুয়ার হাওরে এবং অপরটি দক্ষিন সুনামগঞ্জের হাওরে ধান কাটছে। তিনি জানান,এদুটি হাওরের ধান কাটা শেষ হলে অন্য উপজেলায় যাবে মেশিন। তিনি জানান, অত্যাধুনিক এ মেশিন দিয়ে ধান কাটা কৃষকদের জন্য প্রযুক্তির বড় ধরনের উপহার। কারণে স্বল্প সময়ে এ মেশিন দিয়ে ধান কাটা মাড়াই ও বস্তাবন্দি করার সুব্যবস্থা রয়েছে। তিনি বলেন এ মেশিন দিয়ে আট ঘন্টায় ৩০ কেদার জমির ধান কাটা মাড়াই ও বস্তাবন্ধি করা যায়।
নলুয়ার হাওরের কৃষক সিদ্দিকুল রহমান জানান, কমবাইন্ড হারবেস্টার মেশিন দিয়ে ধান কাটায় সময় ও পরিশ্রম দুটোই কম লাগছে। এতে কৃষকের খরচ কম হবে। উপজেলা জুড়ে ধান কাটার শ্রমিক সংকট থাকায় এবার কৃষকরা পাকা ধান ঘরে তুলতে পারছেন না। যদি কমবাইন্ড হারবেস্টার মেশিন পযাপ্ত হতো তাহলে দ্রুত হাওরের ধান উঠে যেত বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com