1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী/ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন টিকাদান কর্মসূচির উদ্বোধন/ আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা হারাম উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হয় না জগন্নাথপুরের যুক্তরাষ্ট্র প্রবাসীর বেদখল হওয়া জমি ছাড়তে নির্দেশ এলপি গ্যাসের দাম বাড়লো ২১২ টাকা আরটিভি’র জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জুয়েল আহমদ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

জগন্নাথপুরের ফসল রক্ষা বাঁধ,হাওর নেই, জমি নেই তবুও প্রকল্প!

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের দুইটি প্রকল্প অপ্রয়োজনীয় হিসেবে চিহিৃত করা হয়েছে। দ্রুত এই দুইটি প্রকল্পের কাজ বন্ধ করার জন্য দাবি করেছেন সরকারি এক কর্মকর্তা।
দুইটি প্রকল্প হচ্ছে নলুয়া হাওরের পোল্ডার -১ এর আওতাধীন ২১ ও ২২ নম্বর প্রকল্প।
গত সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে প্রশাসনের ৫টি দল জগন্নাথপুরের হাওর ফসল রক্ষা বেড়িবাঁধের ৪৫টি প্রকল্প সরেজমিন পরিদর্শন শেষে ওই দিন সন্ধ্যায় উপজেলা সদরের আব্দুস সামাজ আজাদ অডিটরিয়ামে বাঁধের কাজে অগ্রগতি বিষয়ক মতবিনিময়সভায় বাস্তব চিত্র তুলে করা হয়।
সভায় স্থানীয় সরকারের উপ পরিচালক এমরান আহমদ জানান, নলুয়া হাওরের ২১ ও ২২ নম্বর প্রকল্পটি সরজেমিন পরিদর্র্শনকালে অপ্রয়োজনীয় মনে হয়। স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানতে পারি দুইটি প্রকল্পই অপ্রয়োজনীয়। কারণে এখানে কোন ফসলি জমি নেই। এজন্য দুইটি প্রকল্পের কাজ বন্ধ করে সরকারি অর্থ অপচয় থেকে রোধ করার জন্য দাবি জানান তিনি। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, দুইটি প্রকল্প আরো গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্দেশ দেন।
সরেজমিনে দেখা যায়, নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন ২১ ও ২২ নম্বর প্রকল্পের বাঁধের অধিকাংশ স্থানে বালি মাটি দিয়ে কাজ করা হচ্ছে। প্রকল্পের পাশে কোন হাওর কিংবা জমি দেখা যায়নি।
২১ নম্বর প্রকল্প মেরামতের জন্য প্রায় ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এবং ২২ নম্বর প্রকল্পের প্রায় চার লাখ টাকার বরাদ্দ দেয়া হয়।
২১ নম্বর প্রকল্পের সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শান্তনা ইসলাম জানান, প্রকল্পটি প্রয়োজন রয়েছে। কারণ প্রকল্পের আশপাশে ফসলি জমি রয়েছে। তবে বালি মাটি দিয়ে বাঁধের কাজ করছেন না বলে তিনি জানান।
২২ প্রকল্পের সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য শাকিরুন বেগম তিনিও জানান, বড় হাওর নেই। তবে এক হালের মতো (১২ কেদার, ৩০ শতাংশে ১ কেদার) জমি রয়েছে প্রকল্পের পাশে।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের মাধ্যমে ৪২.৩১০ কিলোমিটার বেড়িবাঁধের কাজ হয়। এই কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে তিনকোটি টাকা। গত ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়। প্রায় আগামী ২৮ র্ফেরুয়ারী বাঁধের কাজ শেষ করার নির্ধারিত সময়।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী হাসান গাজীর কাজে ২১ ও ২২ নম্বর প্রকল্প দুইটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলা শহরে একটি মিটিংয়ে রয়েছে বলে ফোন কল কেটে দেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, প্রকল্প দুইটি গুরুত্বসহকারে দেখার জন্য আমরা নির্দেশনা পেয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com