স্টাফ রিপোর্টার::
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল “আরটিভি” এর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ডিজিটাল প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুন সাংবাদিক জুয়েল আহমদ।
আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকার কারওয়ান বাজারস্থ আরটিভি’র হেটঅফিসে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন। তরুণ সাংবাদিক জুয়েল আহমদ দীর্ঘদিন ধরে দৈনিক আজকের পত্রিকা ও দ্য ডেইলি অবজারভার পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি জগন্নাথপুর উপজেলার সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তরুন এ সাংবাদিক জুয়েল আহমদ আরটিভি’তে জগন্নাথপুর উপজেলার সংবাদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে ০১৭৪১-৪৭১৮৪৯ মোবাইল নাম্বারে তাঁর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধসহ সবার প্রতি সহযোগিতা কামনা করেন।