1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা কেকে কাটা সহ নানা কর্মসূচি পালিত হয়।
গতকাল শনিবার বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও উৎসব পতাকা উত্তোলন করা শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসের সূচনা হয়। শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এক উপলক্ষে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দিলাওর হোসেনের সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের হৃদয়ের স্পন্দন। এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হতে যাওয়া আমাদের জন্য এক বিশাল গৌরবের বিষয়। কিছুদিনের মধ্যে আরো ব্যাপকভাবে আয়োজন করা হবে। এই উৎসবকে সফল ও প্রাণবন্ত করতে দেশ-বিদেশে থাকা বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে একই সমতলে যুক্ত হতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থী আবু হোরায়রা ছাদ মাষ্টার, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থী
সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছায়াদ আলী,
সভায় বিদ্যালয়ের স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাবেক শিক্ষার্থী এম এ কাদির, সানোয়ার হাসান সুনু, সালাহ উদ্দিন ভূঁইয়া , আব্দুল জব্বার, বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রান্তিক দাশ তূর্য।পরে শতবর্ষের কেকে কাটা হয়।

তারিখ -১৮-০৪-২৬

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com