1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরের সন্তান আকির মিশন এবার আমা-দাবলাম পর্বত জয়

  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৮৯৪ Time View

জুয়েল আহমদ –
পর্বত জয়ে বিভোর থাকা পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে (আকি রহমান) এর এবারের মিশন ৬ হাজার ৮১২ মিটার বা ২২ হাজার ৩৫০ ফুট উঁচু ‘আমা-দাবলাম’ পর্বত জয়।
সেই লক্ষে  শুক্রবার যুক্তরাজ্য থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেছেন পর্বতারোহী আকি রহমান।
আকলাকুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত হাজি ইছকন্দর আলীর ছেলে। তবে তিনি বিশ্ব জুড়ে আকি রহমান নামে পরিচিত।
আখলাকুর রহমানের খালাতো ভাই জগন্নাথপুর পৌরসভার ইকরছই এলাকার বাসিন্দা সামিনুর রহমান ভূঁইয়া জানান, জন্ম সূত্রে যদিও তিনি বাঙ্গালি তবে, আকি রহমান মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পারি জমান যুক্তরাজ্যে। তাঁর শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে।
কিন্তু দেশের প্রতি রয়েছে তাঁর শ্রদ্ধা ও ভালবাসা। গেল বছরের ৭ অক্টোবর রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত জয়ের মধ্যদিয়ে তাঁর দেশপ্রেম প্রকাশ পায়। সেই সময় তিনি বাঙ্গালি ঐতিহ্য ধরে রাখতে মাথায় গামছা বেঁধে পর্বত চূড়ায় ইংল্যান্ডের ও বাংলাদেশের যৌথ জাতীয় পতাকা গায়ে জড়িয়ে প্রদর্শন করেন।
সেই সাথে যুক্তরাজ্য প্রবাসী ও পর্বতারোহী আখলাকুর রহমান মাত্র ৮ ঘন্টার মধ্যে জয় করেন রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত। যা বিশ্বে আজও কোনো বাঙ্গালি করতে পারেনি। তিনি সর্ব প্রথম বাঙ্গালি। শুধু তাই নয়, প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হওয়ার ৫ম দিনে এমন দুঃসাহসিক অভিযানে অংশ নিয়ে সফল হন আখলাকুর রহমান।
এছাড়া তিনি পশ্চিম ইউরোপের সর্বোচ্চ শিখর এবং সমস্ত আল্পসের মধ্যে একটি সর্বাধিক পরিচিত ‘মন্ট ব্লাঙ্ক’ ও আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত ‘কিলিমাঞ্জারো’ সহ  ছোট-বড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ জয় করেন। এরই ধারাবাহিতায় আকি রহমান নেপালে অবস্থিত ‘আমা-দাবলাম’ পর্বত জয়ের উদ্দেশ্যে গতকাল শুক্রবার যুক্তরাজ্য ত্যাগ করেছেন।
পর্বতারোহী আকি রহমান মুঠোফোনে এ  প্রতিবেদক কে বলেন, পর্বত জয়ের ধারা অব্যাহত রাখতে আমা-দাবলাম পর্বত জয়ের জন্য নেপাল যাচ্ছি। যা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের দক্ষিণ পাশে এর অবস্থান। তাছাড়া বিশ্বের সব পর্বতারোহীর কাছে স্বপ্নের পর্বত এটি। এটি বেয়ে ওঠা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। একেবারে ৯০ ডিগ্রি খাঁড়া গিরিপথ। শক্ত পাথরের দুর্গম এ পর্বত আমা-দাবলাম।
আকি রহমান নেপাল পৌঁছে চলতি মাসের মধ্যে মিশন শেষ করবেন বলে জানান। এজন্য তিনি দেশে-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজনসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com