1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে নি:স্ব ৮ পরিবার আশ্রয় নিলেন স্কুলে.মানবেতর জীবন যাপন

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৬৫৯ Time View
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘরের আটটি কক্ষ সর্ম্পূন পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন স্থানীয় একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।
এলাকাবাসি জানান, চিতুনিয়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার টিনসেটের বসতঘরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে
বিদুতের সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের দাবানল ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্ঠা চালান। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সদর থেকে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টাব্যাপি প্রাণপন চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।কিন্তু ততক্ষনে আটটি ঘরসহ নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র এবং  ঘরে থাকা সব ধরণের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানিয়েছে।
ক্ষতিগ্রস্থের শিকার আট পরিবারগুলো হচ্ছে আব্দুল আজিজ মোল্লা, তাঁর ভাই আবুল কালাম, আব্দুল বাছিত, আব্দুল মজিদ, আব্দুস শহিদ, মৃত গুলজার হোসেনের ছেলে এমরান হোসেন ও কামরুল হোসন।
অগ্নিকাণ্ডের  খবর পেয়ে  শুক্রবার সকালে  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ঘটনাস্থল
পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারদের খোঁজ-খবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে ৩ বান্ডেল  করে ২৪ বান্ডেল  ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা করে ৭২ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ১৫কেজি করে ১২০কেজি চাল প্রদানের ঘোষনা দেন।
এদিকে চিতুলিয়া গ্রামের যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে নগদ ১০ হাজার টাকা ও ২ বস্তা চাল প্রদান করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com