1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৬ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার  (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী (ভুমি) কমিশনার মহসীন উদ্দিন,  কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর  রহমান চৌধুরী, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, সৈয়দ মোসাদ্দেক আলী আব্দুস সোবহান, পাইলগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ অনেকে।

সভায় বক্তারা, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে  পুলিশ প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। পাশাপাশি  জগন্নাথপুর পৌরশহরেকে যানজট মুক্ত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশী তৎপরতা জোরদারের প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com