1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার::

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​বুধবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জগন্নাথপুরের আনসার-ভিডিপির ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পবিত্র ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়। এই উদ্যোগ মাঠপর্যায়ের সদস্যদের কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে বলে তিনি জানান।

এই কর্মকর্তা জানিয়েছেন, ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, এক কেজি চাল, সেমাই দুই প্যাকেট, সেমাই লাচ্চি দুই প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, লুডুস এক প্যাকেট ,চিনি এক কেজি, সোয়াবিন তেল এক লিটার। জনপ্রতি ৩৭ জনের মধ্যে এক হাজার পাঁচ চল্লিশ টাকার সামগ্রী দেয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com