1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা কে কোথায় দায়িত্বে থাকবেন

  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৬৯৯ Time View

জগন্নাথপুরে ইউপি নির্বাচনে ইউনিয়ন ভিত্তিক পৃথক দায়িত্ব পেলেন ৩ রিটার্নিং কর্মকর্তা
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পৃথকভাবে ৩ জন সরকারি কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ হাওলাদারের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
ইউনিয়ন ভিত্তিক দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা হলেন, কলকলিয়া, পাটলি ও রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের দায়িত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।
সৈয়দপুর-শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্বে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার।
চিলাউড়া-হলদিপুর ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বে উপজেলা কৃষি কর্মকতা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com