1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরে ইফতার মাহফিলে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ মাইকে প্রচার করায় ক্ষোভ

  • Update Time : বুধবার, ৫ মে, ২০২১
  • ৯১২ Time View

স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার মিথ্যা মৃত্যু সংবাদ প্রকাশের জের ধরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার আরাফাত রহমান খুকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী দুলদল বারী সহ বিএনপি সমর্থিত কয়েকজন যুক্তরাজ্য প্রবাসীর আয়োজনে পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া শাহী ঈদগাহ প্রাঙ্গনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় হবিবপুর আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আলী হোসেন মাইকে ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…….. রাজিউন।)এসময় দুই শতাধিক উপস্থিত লোকজন তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়ায় অংশ নেন।
মৃত্যু সংবাদ ঘোষণাকারী শিক্ষক মাওলানা আলী হোসেন বলেন , আয়োজকদের একজন আমাকে মৃত্যু সংবাদের বিষয়টি নিশ্চিত করলে আমি মাইকে ঘোষণা দেই।পরে জানতে পারি এটা ভুল ছিল ।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর মিথ্যা সংবাদ প্রচার হলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন,আমাদের প্রিয় নেত্রী
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিয়ে এমন দায়িত্বহীন প্রচারণার ঠিক হয়নি।এনিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com