1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সন্মেলন আজ

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৯৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে আজ শুক্রবার উদীচী শিল্পী গোষ্ঠীর সন্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় জগন্নাথপুর পৌরসভায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের পর সন্মেলনের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা এম এ কাইয়ুম। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জের জেলা শাখার সভাপতি ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়।মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন উদীচী শিল্পী গোষ্ঠীর সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ,উদীচী শিল্পী গোষ্ঠীর সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অঞ্জন চৌধুরী,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক,কবি ও গবেষক দ্বীনুল ইসলাম বাবুল।সন্মেলনে জগন্নাথপুরের সাংষ্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি কামনা করেছেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মানস রঞ্জন রায়, সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দেব ও সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল মুকিত। সন্মেলনে সঙ্গীত পরিবেশন করবেন সুনামগঞ্জ জেলা জাতীয় গণ সংগীত প্রতিযোগীতার প্রথম স্থান অধিকারী শিল্পী অয়ন চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com